মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত প্রবাসী বাংলাদেশিদের ঘটনায় শোকপ্রকাশ

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান & মালদ্বীপ রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান & মালদ্বীপ রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

মঙ্গলবার (১৭ মার্চ) মালদ্বীপ প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট মুইজ্জু চিঠিতে বলেন, মালদ্বীপের সরকার এবং জনগণ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। তিনি আরও উল্লেখ করেছেন, বাংলাদেশি সম্প্রদায় মালদ্বীপ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এ ঘটনায় সৃষ্ট ক্ষতি ও দুঃখের সঙ্গে তারা অংশীদার।

প্রেসিডেন্ট মুইজ্জু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

গত ১৩ মার্চ মালদ্বীপের ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হন। আহত আরও দুই জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের পর মোট সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

সম্পর্কিত