লেবাননে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আসছে

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ শনিবার (৬ জুন) দিবাগত রাতে দেশে পৌঁছাবে।

শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেগুলো গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

উল্লেখ্য, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় ওই দুই বাংলাদেশি কর্মী নিহত হন। ঘটনার পর তাদের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা ছিল।

দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে মরদেহ দেশে ফেরত আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পর্কিত