পানিসম্পদ ব্যবস্থাপনায় জার্মান সহযোগিতা চান মন্ত্রী

স্টাফ রিপোর্টার
সচিবালয়ে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
সচিবালয়ে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এ বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সঠিক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন,

জার্মানি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এবং জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে আগ্রহী। পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ, বন্যা ও জলাবদ্ধতা নিরসনে জার্মানির সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন,

বাংলাদেশের পানিসম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জার্মানি একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট উলরিখ ক্লেপম্যান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত