ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকলেও এখন থেকে ঈদ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহাকে সামনে রেখে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে ১২ মে থেকে ঈদ পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশনা জারির জন্য মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে বাজার ও শপিংমলে ক্রেতাদের চাপ বাড়তে শুরু করেছে। কেনাকাটায় ভোগান্তি কমাতে এবং ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সম্পর্কিত