লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে গামবুট ও রেইনকোট বিতরণ

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে গামবুট, কটি ও রেইনকোট বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে গামবুট, কটি ও রেইনকোট বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর পৌরসভার ১২০ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে গামবুট, কটি ও রেইনকোট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন এবং কনজারভেন্সি পরিদর্শক ফয়েজ আহমেদ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সম্রাট খীসা বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বর্ষা মৌসুমে ঝুঁকি কমিয়ে নিরাপদে দায়িত্ব পালনের সুযোগ তৈরি করতে এবং কর্মীদের কর্মস্পৃহা বাড়াতে গামবুট, কটি ও রেইনকোট বিতরণ করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

সম্পর্কিত