ড্রাম ট্রাক নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের সড়কে ‘দানব’ নামে পরিচিত ড্রাম ট্রাক চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ এবং ফিটনেসবিহীন সব ধরনের যানবাহন জব্দের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসেন, লক্ষ্মীপুর নিরাপদ সড়ক আন্দোলনের জেলা আহ্বায়ক আবদুল কাদের তুষার, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মুন্না এবং বিকেবি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাঈল খাঁন সুজনসহ অন্যরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ড্রাম ট্রাক ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে।

তারা জননিরাপত্তার স্বার্থে অবিলম্বে ড্রাম ট্রাকের চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ, ফিটনেসবিহীন যানবাহন জব্দ এবং সড়ক পরিবহনে কঠোর নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত