লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শাহিন মিয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা গ্রহণ করছেন শাহিন মিয়া ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা গ্রহণ করছেন শাহিন মিয়া ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার সার্বিক কর্মমূল্যায়নে এপ্রিল ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শাহিন মিয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ও বিভিন্ন সার্কেলের কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মো. আবু তারেক জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানার কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে মানবিক ও সেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও রায়পুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহিন মিয়া। তিনি বলেন, জনগণের সহযোগিতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় রায়পুর থানার পুলিশ সদস্যরা দলগতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

সম্পর্কিত