লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা জামায়াতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে রামগতি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে পৌরসভা জামায়াতের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি ও সেক্রেটারিরা অংশগ্রহণ করেন।
পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল খায়ের মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ ও বাইতুলমাল সম্পাদক এবং জেলা শুরা সদস্য অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাফর আহমদ।
এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ইউনিট পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।