জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (৬ জুন) বিকেলে জেলা যুবদলের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফু, সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্যসচিব বেলাল কাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা সোহেল আদনান, আব্দুল আজিজ মিশু, সদর (পশ্চিম) যুবদলের আহ্বায়ক আব্দুল মালেকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই নেতৃত্বের মাধ্যমে দেশব্যাপী যুবদল আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।
তারা আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেতৃত্বকে মূল্যায়ন করায় তারা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মিছিলকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।