লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আবু তারেকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশের সদস্যদের সুযোগ-সুবিধা, কল্যাণমূলক কার্যক্রম এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অবসরজনিত কারণে দুইজন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপার তাদের সম্মাননা স্মারক প্রদান করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহাঃ আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ এহসানুল হক, মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ জোহরা, ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।