লক্ষ্মীপুরে মে দিবসে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে মে দিবসে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালির একটি দৃশ্য ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুরে মে দিবসে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালির একটি দৃশ্য ছবি: দৈনিক নতুনচাঁদ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকালে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে জেলা শ্রমিক দলের ব্যানারে র‍্যালি শুরু হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় শ্রমিকদের অধিকার ও সংগঠনকে শক্তিশালী করার বিভিন্ন স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিক দলের মাধ্যমে একটি আদর্শ সংগঠন গড়ে তোলা জরুরি এবং প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে শ্রমিক সংগঠন গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহিন, সাবেক সভাপতি এম এ হাসেম, সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ আলম, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা রাব্বি এলাহী জহির, কমলনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আজাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক ছগির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শ্রমিক দলের নেতাকর্মীরা নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

সম্পর্কিত