লক্ষ্মীপুর জেলা যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
 ছবি: আবদুল আলীম হুমায়ুন & সৈয়দ রশিদুল হাসান লিংকন
ছবি: আবদুল আলীম হুমায়ুন & সৈয়দ রশিদুল হাসান লিংকন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লক্ষ্মীপুর জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবদুল আলীম হুমায়ুনকে সভাপতি এবং সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক হিসেবে রেখে পূর্বে ঘোষিত কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে বিভিন্ন পদে জেলার তৃণমূল ও পরীক্ষিত নেতাদের স্থান দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবঘোষিত কমিটির সভাপতি আবদুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

অভিনন্দন ও শুভকামনা রইল নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের জন্য।

সম্পর্কিত