লক্ষ্মীপুর কারাগারে লাইফ সাপোর্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

সারোয়ার হোসাইন বুলবুল
লক্ষ্মীপুর জেলা কারাগারে লাইফ সাপোর্ট প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুর জেলা কারাগারে লাইফ সাপোর্ট প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা। ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুর, ১৮ এপ্রিল, ২০২৬ : লক্ষ্মীপুর জেলা কারাগারে কারা কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) কারাগার প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে জরুরি চিকিৎসা সেবা প্রদানের বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন কর্তব্যরত সহকারী সার্জন ডা. সোয়েব হোসেন এবং লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ সোহেল।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে লাইফ সাপোর্ট সংক্রান্ত গাইডলাইন বই বিতরণ করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

সম্পর্কিত