লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) জেলা পুলিশ লাইনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু তারেক। তিনি বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের অবদান তুলে ধরে তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহাঃ আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পাল এবং এহসানুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। এ সময় সহকর্মীরা তার সঙ্গে কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তার নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, মোহাম্মদ রেজাউল হক দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করে সহকর্মীদের মধ্যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্পর্কিত