কমলনগরে শ্রমিককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার
 ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুরের Kamalnagar Upazila-এ মো. কালু নামে এক ইটভাটা শ্রমিককে বেঁধে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) ভাইরাল হওয়া ৬ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালুর দুই হাত দোকানঘরের আঁড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে। এ সময় ইসমাইল হোসেন নামে এক ইটভাটা মাঝি তাকে লাঠি দিয়ে বেত্রাঘাত করছেন এবং নানা কথাবার্তা জোর করে বলাচ্ছেন।

ঘটনাটি বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভিরহাট এলাকার স্লুইসগেট এলাকায় ঘটে। ভিডিওতে দেখা যায়, নির্যাতনের পাশাপাশি ভুক্তভোগীকে দিয়ে বারবার কিছু বক্তব্য পুনরাবৃত্তি করানো হয় এবং অকথ্য ভাষায় গালাগাল করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮০ হাজার টাকায় চট্টগ্রামের একটি ইটভাটায় কাজের জন্য কালুর সঙ্গে চুক্তি করেছিলেন ইসমাইল। অসুস্থতার কারণে কালু কিছুদিন আগে বাড়িতে ফিরে আসেন এবং শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। পরে ইসমাইল লোকজন নিয়ে তাকে ধরে এনে নিজের অফিসে বেঁধে নির্যাতন করেন।

এ সময় কালুর পরিবর্তে তার ভাইদের দিয়ে কাজ করানোর স্বীকারোক্তিও নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকে সাদা কাগজে মুচলেকা নিয়ে শ্বশুরবাড়ির জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী কালু জানান, তাকে জোর করে ধরে এনে হাত বেঁধে মারধর করা হয় এবং এক লাখ টাকা আনতে চাপ দেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে। তবে অভিযুক্ত ইসমাইল পালিয়ে গেছে।

অভিযুক্ত ইসমাইল হোসেন দাবি করেন, কাজ না করায় কালুকে শাসন করতে এ ঘটনা ঘটেছে এবং গুরুতর মারধর করা হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত