কমলনগরে ইউপি চেয়ারম্যান রাসেলকে আটক করেছে ডিবি

স্টাফ রিপোর্টার
 ছবি: মির্জা আশরাফুল জামান রাসেল।
ছবি: মির্জা আশরাফুল জামান রাসেল।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আশরাফুল জামান রাসেলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার ফাজিল মিয়ারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাসেল তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ফাজিল মিয়ারহাট এলাকার বাসিন্দা।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, মির্জা আশরাফুল জামান রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত