লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা বিক্রি ও ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাঁজাসহ দুজন এবং ইয়াবা সেবনের সময় আরও দুজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান ও আরাফাত হোসেন। আদালত তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল এলাকার নাজিম উদ্দীন (২৫), একই এলাকার আবু বক্কর সিদ্দিক (৩০), দালাল বাজার ইউনিয়নের কামানখোলা এলাকার রিদয় হোসেন (২২) এবং দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম নন্দনপুর এলাকার ফজলে রাব্বি (২৫)।

এর মধ্যে নাজিম উদ্দীন ও ফজলে রাব্বির কাছ থেকে মোট ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে আবু বক্কর সিদ্দিক ও রিদয় হোসেনকে ইয়াবা সেবনের সময় আটক করা হয়।

সম্পর্কিত