লক্ষ্মীপুরে প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চার আসনের প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভা। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চার আসনের প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভা। ছবি: দৈনিক নতুনচাঁদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাফিস বিন আহমেদ, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক এবং জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, এনসিপির প্রার্থী মাহবুব আলম এবং জামায়াতের প্রার্থী নাজমুল হাসান উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর-২ আসনের বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ও জামায়াতের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়াও সভায় অংশ নেন।

এছাড়া লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ইব্রাহিম সভায় উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান, ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিরাও এ সময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

সভায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক তুলে ধরে তা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত