লক্ষ্মীপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে ২০২৬) সদর উপজেলার গ্রিন এগ্রো পার্কে জেলা হেযবুত তওহীদের আয়োজনে এ আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শুরুতে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ফুটবল, হাঁড়ি ভাঙা, দড়ি টানাটানি, বস্তা দৌড়, মোরগ লড়াই এবং নারীদের জন্য বালিশ বদল খেলা ছিল উল্লেখযোগ্য।

দুপুরের খাবারের পর শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাতেমা আক্তার নাবিলার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির শাহাদাত হোসেন আনন্দ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। তিনি তার বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, আল্লাহর বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহ্বান জানানোই তাদের মূল লক্ষ্য। তিনি সদস্যদের দ্বীনের পথে দৃঢ় থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বিভাগীয় সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন মোহন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির মো. সেলিম হোসেন, সদর ও রায়পুর উপজেলার আমির আরমান হোসেন শাকিল, কমলনগর উপজেলার আমির মো. আব্দুল বাতেন এবং জেলা দপ্তর সম্পাদক আশিকুর রহমান আহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত