মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে জেনেভা ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযান শুরুর আগেই খবর ফাঁস হয়ে যাওয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। কীভাবে আগে থেকেই অভিযানের তথ্য ছড়িয়ে পড়ল, তা নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।

র‍্যাব-২-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার জানান, অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

ক্যাম্পের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে এবং সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

সম্পর্কিত