কেরানীগঞ্জে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার র‍্যাবের

স্টাফ রিপোর্টার
কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জিতু ও হুমায়ুন হোসেন রনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক RAB-10 এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

র‍্যাব জানায়, বুধবার (১৫ এপ্রিল) বিকেলে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে গিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তার মো. জিতুর বিরুদ্ধে কদমতলী থানায় ১২টি এবং হুমায়ুন হোসেন রনির বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপির কদমতলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত