রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৭ জন

স্টাফ রিপোর্টার
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ : রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদপুর থানায় ৩১ জন, শেরেবাংলা নগর থানায় ৮ জন, আদাবর থানায় ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ১০ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯৫ পুরিয়া হেরোইন, একটি মোটরসাইকেল এবং একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত