চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ইয়ার্ডের নিরাপত্তা দল একটি ট্যাংক থেকে গ্যাস বের হতে দেখে সেখানে পরীক্ষা করতে গেলে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের কারণ ও দুর্ঘটনার বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে।