রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এই নেতাকে ধরা পড়ে।
আজ শুক্রবার বিকেল পৌনে ৩টায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শাহিন শেখকে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে। ২০২২ সালের মার্চে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে চব্বিশের জুলাই আন্দোলনের একাধিক মামলা রয়েছে।