আনোয়ারায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: শিশু আবির
ছবি: শিশু আবির

চট্টগ্রামের আনোয়ারায় ভবনের চারতলার ছাদ থেকে পড়ে আবির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিম চাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির দেলোয়ার হোসেনের ছেলে। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার গহিরা এলাকায়। বর্তমানে পরিবারটি পশ্চিম চাল এলাকার গুলবাহার মার্কেটসংলগ্ন সৈয়দ নূরের ভাড়া বাসায় বসবাস করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবির তার মায়ের সঙ্গে ভবনের ছাদে অবস্থান করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত