লক্ষ্মীপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেল ৪টায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এমপি। স্মরণসভায় সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান এমপি, শাহাদাত হোসেন সেলিম এমপি এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শাহাব উদ্দিন সাবু।

স্মরণসভা উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি শাড়ি ও লুঙ্গিও বিতরণ করা হয়।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদান জাতি দীর্ঘদিন স্মরণ রাখবে।

সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত