এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করল ছাত্রদল

স্টাফ রিপোর্টার
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা ছবি: দৈনিক নতুনচাঁদ
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা ছবি: দৈনিক নতুনচাঁদ

প্রচণ্ড গরমে এসএসসি পরীক্ষার্থীদের তৃষ্ণা মেটাতে উদ্যোগ নিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পরীক্ষা শুরুর আগে ও শেষে বিভিন্ন কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্যও নেওয়া হয় বিশেষ উদ্যোগ। পৌর ছাত্রদলের পক্ষ থেকে অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়, যাতে অভিভাবকেরা গরমে কিছুটা স্বস্তি পান।

এ আয়োজনের নেতৃত্ব দেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ। তার উদ্যোগে পরীক্ষার শুরু থেকেই কেন্দ্রগুলোতে হেল্পডেস্ক স্থাপন করা হয়। হেল্পডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের সিট খুঁজে পেতে সহায়তা করা হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশংসিত হয়েছে।

অভিভাবকেরা এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীবান্ধব এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত।

পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান,

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান এবং অভিভাবকদের জন্য বিশ্রামাগার স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

সম্পর্কিত