লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগতি ও কমলনগর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় রামগতি উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তজা আল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নজরুল সঙ্গীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচির পাশাপাশি সন্ধ্যায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের কথা রয়েছে।