রামগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
রামগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ছবি: সংগৃহীত
রামগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও কাজী আতিকুর রহমান বলেন, স্থানীয় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

মতবিনিময় সভায় রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. রাজু হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী, বেলায়েত হোসেন বাচ্চু, সহসাধারণ সম্পাদক ইকবাল খন্দকার শান্ত, মো. জহিরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।

সম্পর্কিত