লক্ষ্মীপুর-৪ এ ২৩ কেন্দ্রে নিজান এগিয়ে

স্টাফ রিপোর্টার
 ছবি:
ছবি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

মোট ১২২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজান পেয়েছেন ২৩ হাজার ৩১৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৩১৭ ভোট। ফলে প্রাপ্ত ফলাফলে নিজান উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

তবে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনো সব কেন্দ্রের ফলাফল হাতে আসেনি। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই ব্যবধান পরিবর্তিত হতে পারে।

এদিকে ফলাফল ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পর্কিত