লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে সদর উপজেলা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলার উদ্বোধনের আগে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SM Mehdi Hasan।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা Kathoai Pru Marma-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Md Abu Tarek, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন পাটোয়ারী এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস।
আলোচনা সভায় বক্তারা ভূমিসেবা ডিজিটালাইজেশন, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তারা ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণকে সচেতন ও সেবামুখী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিন দিনব্যাপী এ মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও অন্যান্য ভূমি সংক্রান্ত সেবা বিষয়ে তথ্য ও সহায়তা দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।