লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্বাছ হোসেন। ছবি:
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্বাছ হোসেন। ছবি:

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হোসাইন আহমদ হেলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে ২১ সদস্যের কার্যকরী কমিটি এবং নয় সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

এর আগে গত ১০ অক্টোবর লক্ষ্মীপুরের সিটি হসপিটালের হলরুমে জেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এতে উপশম হসপিটালের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন সভাপতি এবং আল মানার হসপিটালের কো-চেয়ারম্যান ও কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান সাংবাদিক আব্বাছ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আব্বাছ হোসেন দ্বিতীয়বারের মতো সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের পর অন্যান্য পদের জন্য আবেদন গ্রহণ করা হয়। আবেদন যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন রামগঞ্জ আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাটওয়ারী। সহসভাপতি হয়েছেন কেয়ার স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শেখ মুজিবুর রহমান এবং মডেল হসপিটালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নগর হসপিটালের চেয়ারম্যান সাইফুজ্জামান শরিফ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন লক্ষ্মীপুর ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আমেরিকান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন নিউ নিরাময় ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, প্রচার সম্পাদক হয়েছেন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মামুন হোসাইন এবং সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন আল রাজি ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আমির হোসেন।

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন নিউ মেডিকমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন, নিরাময় হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, নিউ জননী ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী নোমানুর রহমান, আল ফারুক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন এবং নুরাইন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজর রহমান। এ ছাড়া পদাধিকারবলে জেলা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

অন্যদিকে, সংগঠনটির নয় সদস্যের উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে সিটি হসপিটালের মালিক অধ্যাপক ডা. রাকিবুল আহসানকে।

উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন মেডিকমপ্লেক্সের চেয়ারম্যান সাংবাদিক হোসাইন আহমদ হেলাল, মডেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাকুর রহমান, নোভা ট্রমা সেন্টারের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, নিরাময় হসপিটালের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মালেক, আধুনিক হসপিটালের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শহিদউল্যাহ, মাতৃসেবা হসপিটালের চেয়ারম্যান ডা. কামালুর রহিম সমর, সেইফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের সাবেক সভাপতি রাজু হাসান, ফোর হসপিটাল অ্যান্ড সিটি এমআরআই সেন্টারের মালিক রেজাউল করিম ফরহাদ এবং ওয়েল কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন মিস্টার।

নতুন কমিটি ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতারা নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পর্কিত