মালদ্বীপের মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

 ছবি:
ছবি:

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানী ঢাকায় তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে এই সাক্ষাতে অংশ নেন।

মালদ্বীপের মন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে স্বল্প নোটিশে বাংলাদেশ সফরে আসেন। এ সময় তিনি রাষ্ট্রপতির পক্ষ থেকে গভীর শোক ও শুভেচ্ছা জানিয়ে দেন এবং মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ–মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সার্কের প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ সহযোগিতা, বিশেষ করে সমুদ্র গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎ শেষে মালদ্বীপের রাষ্ট্রপতির পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়

সম্পর্কিত