২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

স্টাফ রিপোর্টার
 ছবি: Online
ছবি: Online

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রমকে সেশনজটমুক্ত ও সময়োপযোগী করতে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যেই পাবলিক পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তাবিত রুটিন প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষাগুলো সিলেবাস সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত সময় নষ্ট কমিয়ে আনতেই সরকার একাডেমিক ক্যালেন্ডার পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

সম্পর্কিত