সেশনজট এড়াতে এসএসসি-এইচএসসি পরীক্ষায় নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার
 ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের কোনো ধরনের সেশনজট না হয়—এ বিষয়ে সরকার কার্যক্রম হাতে নিয়েছে।

বুধবার সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষা খাতে কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না। শিক্ষার্থীদের স্বার্থে সরকার দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে যাতে পরীক্ষা সিলেবাস অনুযায়ী সময়মতো সম্পন্ন করা যায় এবং দীর্ঘমেয়াদি সেশনজট তৈরি না হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ও সিলেবাস বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যেন নির্ধারিত ১০ বছরের শিক্ষাজীবন ১০ বছরেই শেষ হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। কোনোভাবেই শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে না।

তিনি আরও বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীই সবচেয়ে বড় সম্পদ। এই মানবসম্পদকে দক্ষ করে গড়ে তুলতে পারলেই বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন, এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

সম্পর্কিত