বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা সহযোগিতা বৃদ্ধির আলোচনা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাকিস্তানের হাইকমিশনার জানান, পাকিস্তান সরকার বায়োটেকনোলজি, বিবিএ, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিংসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করছে। পাশাপাশি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এবং সিভিল সার্ভিস প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা কার্যক্রমও চলমান রয়েছে।

বৈঠকে দুই দেশের শিক্ষা, খেলাধুলা ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষক প্রশিক্ষণ এবং এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে দুই দেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

বৈঠকে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মো. ওয়াসিফ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত