চট্টগ্রামের সাতকানিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর দায়ে উবায়দুল্লাহ (৩৪) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বাসহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে উবায়দুল্লাহ নামের এক যুবককে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।