ঢাকায় ট্রাফিক আইনে ৯১৮ মামলা, গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (২০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১০১টি, লালবাগে ৮৮টি, মতিঝিলে ২০৮টি, ওয়ারীতে ১০৪টি, তেজগাঁওয়ে ১০১টি, মিরপুরে ১৪১টি, উত্তরা বিভাগে ৮৯টি এবং গুলশানে ৮৬টি মামলা করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়, যার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেল রয়েছে।

এছাড়া ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ৩৫৯টি গাড়ি ডাম্পিং এবং ২৩১টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সম্পর্কিত