১২ কেজি এলপিজির দাম ২১২ টাকা বাড়ল

স্টাফ রিপোর্টার
 ছবি: এলপিজি গ্যাস সিলিন্ডার
ছবি: এলপিজি গ্যাস সিলিন্ডার

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাস (এলপিজি)-এর মূল্য বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন নির্ধারিত দামে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, নতুন দর একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

এর আগে সর্বশেষ ২ এপ্রিল চলতি মাসের জন্য এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। অর্থাৎ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি পেল।

সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই এলপিজির দাম বাড়ানোয় সাধারণ ভোক্তাদের ওপর নতুন করে চাপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন ব্যয় আরও বেড়ে যেতে পারে।

সম্পর্কিত