শিবচরে ট্রাক সংঘর্ষে ১০ জন আহত, দুজন আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে যাত্রী বহন করে একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের যাত্রীরা সড়কে ছিটকে পড়ে আহত হন।

দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

সম্পর্কিত