বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ টিকিট শুরু ২০০ টাকা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজই নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। দুই দলের মধ্যকার জমজমাট সিরিজ শুরু হবে ঢাকায় ওয়ানডে ম্যাচ দিয়ে।

এই সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে শনিবার (১১ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে। দর্শকদের মাঠে বসে খেলা দেখতে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে।

অনলাইনে টিকিট কেনা যাবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। মিরপুর ও চট্টগ্রাম—দুই ভেন্যুতেই টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচগুলোর ক্ষেত্রে ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ও সাউথ লাউঞ্জ ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম-এ ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়ন এন্ড ২৫০০ টাকায় পাওয়া যাবে।

মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল। তৃতীয় ওয়ানডে ম্যাচ ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত