খুদে ক্রীড়াবিদরা বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে: প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
ছবি: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে ক্রীড়াবিদদের ভবিষ্যতে বিকেএসপিতে অন্তর্ভুক্ত করা হবে।

সোমবার (৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকূপায় বিকেএসপির সম্ভাব্য আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সারা দেশের সব জেলায় একযোগে আটটি ইভেন্টে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা চলছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই এই প্রতিযোগিতার সার্বিক কার্যক্রমের খোঁজখবর রাখছেন।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে খেলার মাঠ উন্নয়ন ও নতুন মাঠ তৈরির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

আমিনুল হক বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তার মতে, আগামীর বাংলাদেশ হবে ক্রীড়াবান্ধব বাংলাদেশ।

পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত