লক্ষ্মীপুরে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন করছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আবু তারেক। ছবি: দৈনিক নতুনচাঁদ
পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন করছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আবু তারেক। ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  সুপার মোঃ আবু তারেক বলেন,

শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত মনোভাব আরও দৃঢ় করবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক এবং সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম।


এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খেলোয়াড় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা পুলিশ সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়াবে এবং কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

সম্পর্কিত