লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
 ছবি: দৈনিক নতুনচাঁদ
ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান মেলা, দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান-বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই আয়োজন মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক ড. মো. মোজাহারুল হক এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা।

অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান শিক্ষার প্রসার, প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন এবং তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সেমিনার শেষে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এই মেলা মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

পাঠকের আগ্রহ

সম্পর্কিত