ওমরাহতে ১০টি গুরুত্বপূর্ণ দোয়া: উচ্চারণ ও অর্থসহ পূর্ণ গাইড

 ছবি:
ছবি:

ওমরাহ হলো আল্লাহর ঘরে ইবাদতের একটি পূর্ণাঙ্গ সফর, যেখানে প্রতিটি ধাপ দোয়া ও ইবাদতে পূর্ণ। কোরআন ও সুন্নাহতে কিছু নির্দিষ্ট দোয়া বর্ণিত আছে, তবে নিজের ভাষায় দোয়া করারও প্রশস্ত সুযোগ রয়েছে। নিচে ওমরাহর সময় বহুল প্রচলিত ও অর্থবহ ১০টি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলো।


১. ইহরাম বাঁধার নিয়ত

উচ্চারণ: লাব্বাইকা আল্লাহুম্মা উমরাহ।
অর্থ: হে আল্লাহ, আমি ওমরাহ পালনের জন্য হাজির হয়েছি।

অথবা,
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফাইয়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি।
অর্থ: হে আল্লাহ, আমি ওমরাহ পালন করতে চাই। এটি আমার জন্য সহজ করে দাও এবং কবুল করো।


২. তালবিয়া (ওমরাহ জুড়ে বারবার)

উচ্চারণ:
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুলক। লা শারীকা লাক।
অর্থ: হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সব প্রশংসা, সব নিয়ামত ও সব রাজত্ব একমাত্র তোমার।
(সহিহ বুখারি, হাদিস: ১৫৪৯)


৩. মসজিদুল হারামে প্রবেশের দোয়া

উচ্চারণ: আল্লাহুম্মাফ তাহ লি আবওয়াবা রাহমাতিক।
অর্থ: হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও।
(সহিহ মুসলিম, হাদিস: ৭১৩)


৪. কাবা দেখার পর দোয়া

উচ্চারণ: রব্বানা তাকাব্বাল মিন্না, ইন্নাকা আন্তাস সামিউল আলীম।
অর্থ: হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
(সুরা বাকারা, আয়াত: ১২৭)


৫. তাওয়াফ শুরু করার দোয়া

উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহু আকবার।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ সবচেয়ে মহান।
(সহিহ মুসলিম, হাদিস: ১২১৮)


৬. রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝে দোয়া

উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া কিনা আযাবান নার।
অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও এবং আগুনের শাস্তি থেকে রক্ষা করো।
(সুরা বাকারা, আয়াত: ২০১)


৭. মাকামে ইবরাহিমে নামাজের পর দোয়া

উচ্চারণ: রব্বিজ‘আলনি মুকীমাস সালাহ, ওয়া মিন যুররিয়্যাতি।
অর্থ: হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমার সন্তানদেরও।
(সুরা ইবরাহিম, আয়াত: ৪০)


৮. সাঈ শুরু করার সময়

উচ্চারণ: ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ।
অর্থ: নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত।
(সুরা বাকারা, আয়াত: ১৫৮)


৯. সাঈ চলাকালে দোয়া

উচ্চারণ: রব্বিগফির ওয়ারহাম, ইন্নাকা আন্তাল আ‘আযযুল আকরাম।
অর্থ: হে আমার রব, আমাকে ক্ষমা করো ও দয়া করো। নিশ্চয়ই তুমি সর্বাধিক সম্মানিত।


১০. ওমরাহ শেষে সার্বিক দোয়া

উচ্চারণ: রব্বানা লা তুযিগ কুলুবানা বা‘দা ইয হাদাইতানা, ওয়া হাব লানা মিল্লাদুনকা রাহমাহ।
অর্থ: হে আমাদের রব, তুমি আমাদের হেদায়াত দেওয়ার পর আমাদের হৃদয়কে বক্র করো না; আমাদের প্রতি তোমার রহমত দান করো।
(সুরা আলে ইমরান, আয়াত: ৮)


গুরুত্বপূর্ণ বিষয়গুলো

  • নির্দিষ্ট সংখ্যা বেঁধে দোয়া পড়া ফরজ নয়

  • নিজের ভাষায় দোয়া করা সম্পূর্ণ বৈধ।

  • কোরআনের দোয়া পড়াই সবচেয়ে উত্তম ও নিরাপদ।

সূত্র: এহসান সিরাজ, আলেম ও লেখক

সম্পর্কিত