ঈদ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি তারেক রহমানকে

স্টাফ রিপোর্টার
 ছবি: নরেন্দ্র মোদি & তারেক রহমান
ছবি: নরেন্দ্র মোদি & তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের বরাতে জানানো হয়, ঈদের শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বাংলাদেশকে ‘ভাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চিরন্তন আদর্শকে ধারণ করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক যৌথ ঐতিহ্য, সাংস্কৃতিক মিল এবং শান্তি ও উন্নয়নের পারস্পরিক আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে জনমুখী সহযোগিতা আরও সম্প্রসারণে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।

সম্পর্কিত