রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
 ছবি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছবি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বে গণতন্ত্র নানা ধরনের চ্যালেঞ্জের মুখে থাকলেও বাংলাদেশ সরকার সবসময় গণতান্ত্রিক ধারার প্রতি আস্থাশীল। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার তা বাস্তবায়নে বদ্ধপরিকর।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ও অস্থিরতার কারণে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার।

সম্পর্কিত