বন্যাদুর্গতদের পাশে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বন্যাদুর্গত মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবিলা করেছে সরকার। তিনি বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকে। সাম্প্রতিক বন্যা তারই উদাহরণ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে জরিপ কার্যক্রম চালানো হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান, জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত