৫ জেলায় মোতায়েন হলো বিজিবি

স্টাফ রিপোর্টার
 ছবি: বিজিবি
ছবি: বিজিবি

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।

সোমবার (২২ জুন) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য জেলাতেও প্রয়োজন অনুযায়ী দ্রুত মোতায়েনের জন্য সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত থাকবেন।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাহিনীটি সর্বদা প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, বিজিবির এই মোতায়েনের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

সম্পর্কিত