লক্ষ্মীপুরে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫৫ গ্রাম গাঁজা, ২০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৭৫০ টাকা নগদ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উজ্জল হোসেন ওরফে কটা (৩৫) ও রজব আলী (৪১)। তারা দুজনই রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত